❓ সাহায্য কেন্দ্র

সচরাচর জিজ্ঞাসা

অর্ডার, ডেলিভারি ও পেমেন্ট নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর এখানে। না পেলে ফোন করুন — আমরা সাহায্য করবো।

কীভাবে অর্ডার করবো?
হোমপেজ বা বাজার করুন পেজ থেকে পছন্দের পণ্য ঝুড়িতে যোগ করুন, তারপর চেকআউট পেজে নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমাদের প্রতিনিধি ফোন করে অর্ডারটি নিশ্চিত করবেন।
কোন কোন এলাকায় ডেলিভারি দেওয়া হয়?
আপাতত জয়দেবপুর (কেন্দ্র), দক্ষিণ ছায়াবীথি, উত্তর ছায়াবীথি, উত্তর বিলাসপুর, বরুদা, হরিণাল ও সদর হাসপাতাল এলাকায় — এই ৭টি জোনে ডেলিভারি দিই।
ডেলিভারি চার্জ কত?
এখন সব জোনে ডেলিভারি চার্জ ৩০ টাকা। তবে ৮০০ টাকার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ মওকুফ করা হয়।
ন্যূনতম অর্ডারের পরিমাণ কত?
ন্যূনতম অর্ডার ১০০ টাকা। এই সীমার নিচের অর্ডার গ্রহণ করা হয় না।
কীভাবে টাকা পরিশোধ করবো?
বর্তমানে শুধু ক্যাশ অন ডেলিভারি চালু আছে — পণ্য হাতে পেয়ে ডেলিভারি প্রতিনিধিকে নগদ টাকা দিন। বিকাশ ও নগদ পেমেন্ট খুব শীঘ্রই চালু হচ্ছে।
পণ্য ভালো না লাগলে কী করবো?
ডেলিভারির সময়ই পণ্যটি দেখে নিন। কোনো পণ্য পছন্দ না হলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নিন। পণ্যের মান নিয়ে আমাদের কোনো অভিযোগ থাকলে ফোনে জানান, আমরা ব্যবস্থা নেব।
অর্ডারের পর কীভাবে নিশ্চিত হবো?
অর্ডার সম্পন্ন হলে আপনি একটি অর্ডার নম্বর পাবেন (যেমন GB-20260805-XXXX)। এরপর আমাদের প্রতিনিধি ফোন করে ডেলিভারির সময় নিশ্চিত করবেন।
কোন কোন পণ্য পাওয়া যায়?
চাল, ডাল, তেল, মসলা, তাজা শাকসবজি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত, মাছ-মাংস, বেবি ফুড, স্কিন কেয়ার ও কসমেটিক্স, ইলেকট্রনিক্স গ্যাজেট, গৃহস্থালি ক্লিনিং এবং রেডি-টু-কুক সামগ্রী সহ প্রতিদিনের সব নিত্যপণ্য পাওয়া যায়।

আরও প্রশ্ন আছে?

প্রতিদিন সকাল ৮টা – রাত ৯টা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন

📞